• 01309103530
  • janatahs1971@gmail.com
  • MOFALLA
  • Sahrasti, Chandpur
  • 10.00 AM - 5.00 PM
  • Sunday - Thursday
বিদ্যালয় পরিচিতি
বিদ্যালয় পরিচিতি
“জনতা উচ্চ বিদ্যালয়ের ইতিকথা”

শাহ্‌রাস্তি উপজেলাধীন টামটা(দ:) ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এ অবস্থিত অত্র বিদ্যালয়টি মোফল্লা, ধোপল্লা, সোনাচোঁ ও এনায়েতপুর (হাজীগঞ্জ উপজেলাধীন) গ্রামের কতিপয় সামাজিক শিক্ষানুরাগী ব্যাক্তিগণের একান্ত প্রচেষ্টায় ১৯৭১ খ্রিষ্টাব্দে ০১ জানুয়ারী জনতা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যায়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলেও শিক্ষা বিতরনের অগ্রনী ভূমিকা পালন করায় ১৯৮৫ সালের মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃতির প্রাপ্তির পর থেকে পর্যায়ক্রমে বিধিমোতাবেকভাবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে আসছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালিন সময় থেকে অদ্যবধি যে সমস্ত দাতাগন সম্পত্তি দান করেছেন তারা হলেন ঃ জনাব, আলহাজ্ব মোঃ জহিরুল হক পাটওয়ারী(মোফল্লা), জনাব, মোঃ আঃ মজিদ পাটওয়ারী(মোফল্লা), জনাব, মোঃ আইউব আলী পাটওয়ারী(মোফল্লা), জনাব, মোঃ খলিলুর রহমান পাটওয়ারী(মোফল্লা), জনাব, মোঃ আ: সাত্তার পাটওয়ারী(মোফল্লা), জনাব, মোঃ কেরামত আলী পন্ডিত(মোফল্লা), জনাব, মোঃ সেকান্দর আলী মোল্লা (মোফল্লা), জনাব, মোঃ শুকরুল আলম চৌধুরী(সোনাচোঁ), জনাব,মোঃ রহমত উল্লাহ শেখ(ধোপল্লা), জনাব, মোঃ আমির হোসেন মোল্লা(মোফল্লা), জনাব, মোঃ ছিদ্দিকুর রহমান শেখ (ধোপল্লা), জনাব, মোঃ লুৎফে আলী মোল্লা(মোফল্লা), জনাব, মোঃ তবদিল হোসেন মোল্লা(মোফল্লা), জনাব, মিসেস আমেনা বেগম(মোফল্লা), জনাব, হোসনেয়ারা বেগম চৌধুরানী(সোনাচোঁ), উক্ত দাতাগন ইতিপূর্বে সবাই প্রয়াত হয়েছেন। শুধুমাত্র জনাব, মোঃ নজরুল ইসলাম মিয়াজী (ধোপল্লা) ও জনাব, মোঃ শহিদুল আলম চৌধুরী স্বপন (সোনাচোঁ) জীবিত আছেন। এছাড়াও বিভিন্ন সময়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, দানবীর ও সমাজ সেবকগণ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে তাঁদের অবদান রেখে গেছেন। এছাড়াও প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যবধি নাম না জানা অনেকেই আছেন এবং যাদের নাম আমাদের স্মরণে বা স্মৃতিতে নেই এমন অনেকেই অবদান রেখেছেন যাদের অবদান অনস্বীকার্য। আমরা এই মুহুর্তে তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে অনেক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেও জনাব, মোঃ ওবায়েদুর রহমান মজুমদার (এম.এ.বি.এড) সর্বোচ্চ সময়কাল (০১-১০-১৯৮৫ থেকে ১২/১০/২০১৮) পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁহারেএকান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক বিদ্যালয় উন্নীত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বিধি মোতাবেক গঠন করে বিদ্যালয়ের নিয়মতান্ত্রিক পরিচালনা করে থাকে। ম্যানেজিং কমিটি বিভিন্ন সময়ে অনেক সভাপতিগন দায়িত্বভার গ্রহন করলেও মৃত. জনাব, মোঃ হুমায়ন কবির মজুমদার (প্রাক্তন চেয়ারম্যান টামটা (দ:) ইউনিয়ন পরিষদ) সর্বাধিক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে অগ্রনি ভূমিকা পালন করায় ২০১৪ সালে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি ও পুরস্কার লাভ করে। বিদ্যালয়টি অত্র এলাকার মানুষের শিক্ষাদীক্ষায় অনেক অবদান রেখে যাচ্ছে। ফলে এলাকার মানুষ অনেক আলোকিত হতে পেরেছে। অত্র বিদ্যালয়ে বর্তমানে একজন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও একজন সহকারী প্রধান শিক্ষক সহ মোট ১১ জন এমপিওভুক্ত শিক্ষক, ০২ জন বিদ্যালয় অর্থায়নে নিয়োগকৃত শিক্ষক পাঠদানে নিয়োজিত রয়েছেন এবং ০১ জন তৃতীয় শ্রেণি ও ০৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী এমপিওভূক্ত ও ০১ কর্মচারী বিদ্যালয় অর্থায়নে নিয়োজিত আছেন। সর্বোপরি বিদ্যালয়টি অত্র এলাকার আলোর প্রদীপ শিখার মত প্রজ্জলিত হয়ে আছে।

Like Our Page