সুপ্রিয় সুধী,
“আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ”।শতাব্দী প্রাচীন জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে যুক্ত হতে পারাটা আমার জন্য চরম গৌরবের। বিশ্বায়নের এ যুগে সমগ্র পৃথিবীকে মুহুর্তে জানা এবং এ বিদ্যালয়কে সমগ্র বিশ্বে পরিচিতি করার প্রয়াসে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.janatahs1971.edu.bd চালু হওয়ায় বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সাথে আমিও আনন্দিত। দায়িত্ব গ্রহনের পর থেকে সকলের সহযোগিতায় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা, সহ-শিক্ষা কার্যক্রম ও সরকার নির্দেশনা মোতাবেক জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ পালনের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত মেধা বিকাশের চেষ্টা হচ্ছে। বিদ্যালয়টি ডাকাতিয়া নদীর নিকটবর্তী হওয়ায় পরিবেশ ও আবহাওয়া শিখনবান্ধব। বিদ্যালয়টিতে নিজস্ব ওয়েবসাইট চালুর মাধ্যমে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সকল কার্যক্রম ডিজিটালাইজড করা হচ্ছে। এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই এবং বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে বাংলাদেশে পরিচিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ
